খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
অস্ত্র মামলায় মাহমুদুল হাসান বাবলু নামে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে খুলনার একটি আদালত। খুলনা স্পেশাল ট্রইব্যুনাল-৫-এর বিচারক চৌধুরী মোহাম্মদ মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। আসামি মাহমুদুল হাসান বাবলু ফুলতলা উপজেলার দামোদর গ্রামের দক্ষিণপাড়ার আবুল কাসেম মোল্লার ছেলে।
২০১২ সালের ১২ ডিসেম্বর বুধবার রাত আনুমানিক ৯টার দিকে র্যাব-৬-এর একটি বিশেষ দল ফুলতলা উপজেলার তাজপুর গ্রামের একটি গরুর হাটে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের উপস্থিতি আছে- এরকম তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে। এ সময় মাহমুদুল হাসান বাবলুকে আটক করা হয়। তবে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই সময় মাহমুদুল হাসান বাবলুর কাছে থেকে একটি একনলা পাইপগান পাওয়া যায়।
এ ব্যাপারে ১৩ ডিসেম্বর ফুলতলা থানায় বাবলুকে আসামি করে র্যাব-৬-এর ডিএডি মোহাম্মদ আলী বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা