ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২১ দুপুর ১১:৪৯

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। পাবনাবাসীর প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়ে একজন দক্ষ ও দায়িত্ববান পুলিশ সুপার হিসেবে যেভাবে কাজ করা দরকার তা তিনি করে দেখাতে সক্ষম হয়েছেন বলেই রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন। গত বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন (বিপিএম) মহিবুল ইসলাম খানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করেন।

জানা গেছে, বিভিন্ন অপরাধমূলক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, মানুষের পাশে থেকে মানবিকতার পরিচয়, সাধারণ মানুষের আস্থার প্রতীক, মাদক উদ্ধার, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য দ্রুত উদ্ঘাটন, মাসিক সভা, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, মানবিকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখা, মামলা নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধার, নারী ও শিশু হেল্প ডেস্কে সাড়া প্রদানসহ জানুয়ারি-মার্চ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম বিবেচনায় তাকে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন (বিপিএম) সকল ইউনিটের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পাবনার এসপি মহিবুল ইসলাম খান বলেন, জেলা পুলিশের এ অর্জনের অংশীদার পুলিশের সব অফিসার ও ফোর্স, যারা দিন-রাত জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি পাবনার জনগণও অর্জনের বড় অংশীদার। আপনাদের দেয়া বিভিন্ন তথ্য নিয়ে যোগদানের পর থেকে আমি জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে চেষ্টা করছি। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

মোহাম্মদ মহিবুল ইসলাম খান ২০২০ সালের ৯ ডিসেম্বর পুলিশ সুপার হিসেবে পাবনায় যোগদান করেন। যোগদানের পরই পাবনায় একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় জেলাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি করোনা মহামারীতে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের কল্যাণে তিনি থাকেন সার্বক্ষণিক সজাগ। নিয়মিত দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন ১১ থানার ওসিদেরকে। ওই নির্দেশনা অনুযায়ী থানাসমূহের ওসিরা উৎসাহ নিয়ে পাবনাবাসীর কল্যাণে ঝাঁপিয়ে পড়ছেন।  

উল্লেখ্য, ওই কনফারেন্সে শ্রেষ্ঠ সার্কেল পাবনা সদর থানার মো. রোকনুজ্জামান সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ শ্রেষ্ঠ ওসি, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত মো. রওশন আলী (পুলিশ পরিদর্শক তদন্ত), সদর থানা (বর্তমানে অফিসার ইনচার্জ আমিনপুর থানা), শ্রেষ্ঠ এএসআই মো. মাসুদ রানা সদর ফাঁড়ি ঘোষণা করা হয়।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়