ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুবির সিএসই ডিসিপ্লিনে সেন্ট্রালাইজড কম্পিউটিং সিস্টেম উদ্বোধন


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৭-১২-২০২১ দুপুর ৩:২৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনে জিরো ক্লাইয়েন্ট বেইজড সেন্ট্রালাইজড কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ সিস্টেমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এ সময় তিনি বলেন, এটা একটি নতুন ও ভালো আইডিয়া। একটি পিসিতে সার্ভার ব্যবহারের মাধ্যমে অধিকসংখ্যক কম্পিউটারে কেবল মনিটর ব্যবহার করে সুযোগ সৃষ্টির বিষয়টি বহুমুখী কাজে আসবে। এর ফলে উল্লেখযোগ্য আর্থিক সাশ্রয় হবে। তিনি এ সুবিধা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিসিপ্লিনের কম্পিউটার ল্যাব বা কম্পিউটার ব্যবহারকারী শিক্ষকদের মধ্যে সম্প্রসারণ করা যায় কি-না সে বিষয়ে উপযোগিতা যাচাই করে দেখা হবে বলে উল্লেখ করেন।

উপাচার্য বলেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে কম্পিউটার, ইন্টারনেট সুবিধা প্রদান এবং প্রত্যেক ডিসিপ্লিনের ক্লাসরুমগুলোতে আধুনিক প্রযুক্তি ও উন্নত পরিবেশ সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে উদ্যোগ নেয়া হচ্ছে।

উপাচার্য পরে ডিসিপ্লিনের পিজিডি ল্যাবসহ আরো একটি ল্যাব পরিদর্শন করেন। এ সময় উপাচার্যকে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রযুক্তি উপকরণ দেখানো হয়। এর মধ্যে মসৃণ দেয়ালে কিভাবে আলোক সম্পাত প্রক্ষেপণ করে একটি মনিটর ও হোয়াইট বোর্ডের কাজ করা যায় তাও দেখানো হয়। উপাচার্য এটাকে নতুন সম্ভাবনা বলে উল্লেখ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. জিএম আতিকুর রহমান, ডিসিপ্লিনের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা