খুলনায় মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন
মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অপরদিকে এ মামলার অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- শার্শা উপজেলার শিকারপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোহাম্মদ শাহাঙ্গীর আলম ও মৃত আব্দুল খালেকের ছেলে শাহাব উদ্দিন।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী জানান, ২০১২ সালের ১৩ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে খুলনা থানার হেলাতলা মোড়ে চেকপোস্ট বসানো হয়। এ সময় মজিদ ঢালীর চায়ের দোকানের সামনে দুই ব্যক্তির গতিবিধি পুলিশের সন্দেহজনক মনে হলে তাদের দাঁড়ানোর জন্য বলা হয়। কিন্তু তারা সেটি না করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। দেহ তল্লাশি করে শাহাঙ্গীরের কাছ থেকে ১০ গ্রাম ও শাহাব উদ্দিনের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন খুলনা থানার পিএসআই আমিরুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন, যার নং-২৩।
পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুজন স্বীকার করেন, তারা জনৈক শহীদ নামের এক ব্যক্তির কাছে এ হেরোইন পৌঁছে দিতে যশোর থেকে খুলনায় এসেছিলেন। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক শহীদকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ১ নভেম্বর খুলনা থানার সহকারী কমিশনার মোল্লা আজাদ হোসেন তাদের তিনজনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলার আসামি শহীদের বিরুদ্ধে আদালতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাকে খালাস দেয়া হয়।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা