খুলনায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুটসহ গৃহবধূদের মারধর
খুলনায় বীর মুক্তিযোদ্ধা শেখ মো. এনায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তার বড় ছেলে মিরাজুল ইসলাম ও সেজো ছেলে রফিকুল ইসলাম পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। মিরাজুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডেএমপি) ও রফিকুল ইসলাম মেহেরপুর জেলা পুলিশে কর্মরত রয়েছেন।
সোমবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মহানগরের মহেশ্বরপাশা পশ্চিম পালপাড়া পল্লীতীর্থ সরকারি বিদ্যালয়ের সামনে মুক্তিযোদ্ধার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা মুক্তিযোদ্ধার দুই পুত্রবধূকে মারধর ও নির্যাতন করে ডাকাতরা। মুখোশধারী ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আটটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
মুক্তিযোদ্ধা এনায়েত হোসেনের বড় মেয়ে মার্জিয়া বলেন, আমি ঢাকায় থাকি। বাপের বাড়ি বেড়াতে এসেছি। রাত সাড়ে ৩টার দিকে আমাদের টিনশেড বাড়ির উত্তর পাশের দরজা বাইর থেকে ভেঙে ঘরে ঢুকে ডাকাত দল। আমার মেজো ভাই সিরাজুল ইসলাম মোবাইলে নেট ব্রাউজ করছিল। ডাকাত দেখে মোবাইলের টর্চ জ্বালালে ওর ফোন নিয়ে মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে। এ সময় ঘরের ভেতর ১২ জন ডাকাত ঢোকে। বাইরে আরো দুই থেকে চারজন ছিল। সবার হাতে ছুরি ও স্ক্রু ড্রাইভার ছিল। একজনের হাতে বঁটি ছিল। এছাড়া সবার কোমরে কিছু গোঁজা ছিল, সেটা কী বলতে পারব না। ডাকাতরা সবাইকে ছুরি দিয়ে ভয় দেখায় এবং পুরো ঘর তছনছ করে ফেলে।
তিনি আরো বলেন, সেজো ভাই নতুন বিয়ে করেছে। ওর স্ত্রী জাকিয়া ইসলাম মীমের কাছে ডাকাতরা তার গয়না চেয়েছে কিন্তু দিতে না পারায় ওকে মারধর করেছে। মেজো ভাই সিরাজুলের গর্ভবতী স্ত্রীকেও মেরেছে ডাকাতরা। মেজো ভাই সিরাজুলের গলায় ছুরি ধরে বলে সবকিছু না দিলে ওকে মেরে ফেলবে। পরে সবার কাছে থাকা স্বর্ণের চেন, কানের দুল ও আংটি মিলে প্রায় এক ভরি স্বর্ণ দিয়ে দেই। এ সময় ডাকাতরা আটটি মোবাইল ফোনের মধ্যে চারটি অ্যান্ড্রয়েড ও চারটি বাটন ফোন, একটি ল্যাপটপ ও ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এক ঘণ্টা ধরে ঘরের মধ্যে ডাকাতের অত্যাচারে আমার বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর ভোরে ও সকালে দুই দফা দৌলতপুর থানা পুলিশ পরিদর্শন করেছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে সরেজমিনে পরিদর্শনকালে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন বলেন, ভুক্তভোগী পরিবারের সঙ্গে আমরা কথা বলছি। বিস্তারিত জানছি। ডাকাতদের আচার-ব্যবহার সম্পর্কে খোঁজ নিচ্ছি, যাতে তারা স্থানীয় কি-না বোঝার চেষ্টা করছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। বিস্তারিত জেনে পরে জানানো হবে।
তিনি জানান, এর আগে থানার সিনিয়র অফিসাররা এসে তদন্ত করে গেছেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা