ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

তানোরে আদিবাসীদের কবরস্থান দখলের অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৭-১২-২০২১ দুপুর ৩:৪১
রাজশাহীর তানোরে আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। তানোরের বাধাঁইড় ইউপির একান্নপুর মৌজার জোজোটোলা কবরস্থান দখলের ঘটনা ঘটেছে। স্থানীয় আদিবাসিরা জানান, সল্লাপাড়া গ্রামের দুরুল হুদার পাকা ফ্ল্যাট বাড়ি থাকার পরেও ওই কবরস্থান জবরদখল করে সেখানে তার পুত্র সুমন আলীকে বাড়ি করে দিয়েছে।
জানা গেছে,উপজেলার বাঁধাইড় ইউপির জেল নম্বর ৪০ একান্নপুর গোয়ালপাড়া, খতিয়ান নম্বর ২১৭, হাল দাগ নম্বর ১২৩৬, শ্রেণী ভিটা ও কবরস্থানসহ পরিমাণ ২ একর ৮৮ শতক এবং  খতিয়ান নম্বর ২১৭, দাগ নম্বর ১২৩৩ শ্রেণী ভিটা, পরিমাণ ২১ শতক মোট ৩ একর ১০ শতক সম্পত্তি রয়েছে।
স্থানীয় অধিবাসীরা সকালের সময়কে  জানায়, এখানে প্রায় ৫০টি আদিবাসি পরিবারের বসতী ছিল। কিন্ত্ত স্বাধীনতা যুদ্ধের সময় আদিবাসি পরিবারগুলো এলাকা ছাড়া হয়। দীর্ঘদিন এসব সম্পত্তি পরিত্যক্ত ছিল। এদিকে এসব সম্পত্তির দখল নিতে একটি ভুমিগ্রাসী চক্রের যোগসাজশে দুরুল হুদা সেখানে টিনের ঘর নির্মাণ করে তার পুত্র সুমন আলীকে দিয়েছে এবং দুটি ছোট পুকুর দখল করেছে।
এসব  সম্পত্তির উপর আদালতে ১৪৪ ধারা মামলা চলমান রয়েছে। কিন্ত্তু গত ৫ ডিসেম্বর রোববার দিবাগত রাতে  দুরুল হুদা তার পুত্র সুমন আলী ও এরশাদ আলী আদালতের আদেশ লঙ্ঘন করে সেখানে লাউ, কুমড়াসহ বিভিন্ন গাছ লাগিয়েছে। এঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।আদিবাসীরা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে দুরুল হুদা, সুমন ও এরশাদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কেনা জমি এখন আদিবাসীরা জোরপুর্বক দখলের চেস্টা করছে।

এমএসএম / এমএসএম

তজুমদ্দিনে কীর্তনে গিয়ে বাঁকপ্রতিবন্ধী নারী ধর্ষনের শিকার

নেত্রকোণার সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ রাবেয়া খাতুন

খালিয়াজুরীতে ইয়াবাসহ আটক ১

রোজা রেখে রোজগারের লড়াই: টিকে থাকতে হিমশিম খাচ্ছে মনপুরার শ্রমিকরা

রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা দেওয়ার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবন্ধী এতিম আরিফুলের অসহায়ত্ব দেখেনা কেউ

ধামইরহাটে কালজয়ী লেখক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-২

ক্ষেতলালে স্কুল বন্ধের আড়ালে চলছে কোচিং বাণিজ্য

দীর্ঘ ১৯ মাস পর মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পতাকা উত্তোলন

নন্দীগ্রামে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতারে চব্বিশ ঘন্টা আল্টিমেটাম

সন্দ্বীপের নব-নির্বাচিত এমপি মোস্তফা কামাল পাশার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ^াস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা