হাইকোর্টের নির্দেশে প্রাথীতা ফিরে পেলেন কাইছ
জেলার পটিয়ায় কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছ আাদালতের নির্দেশে প্রার্থীতা ফিরে পান। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ১ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের ৯৯ জন মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেয়। এর ফলে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ২ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এদিকে আদালতের আদেশে কাশিয়াইশ ইউনিয়নে প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছ। পটিয়া রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তার মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়। ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হলে সেখানে শুনানি শেষে সোমবার তার প্রার্থীতা বহালের আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা রিটার্নিং অফিসার আরাফাত আল হোসাইনী।
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে দক্ষিণ ভূর্ষি, বড়লিয়া ও শোভনদন্ডী ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিম, শোভনদন্ডী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী এহসানুল হক ও বড়লিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী শাহীনুল ইসলাম শানু। এদিকে, মনোনয়ন বাছাইয়ে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছ বাদ পড়লেও উচ্চ আদালতে আপিল করে তিনি প্রার্থীতা ফিরে পেয়েছেন।
জানাগেছে, উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে ৩ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ার পথে। দলীয় প্রার্থীর বিপক্ষে উপজেলার কোলাগাও, কুসুমপুরা, ধলঘাট, আশিয়া, জঙ্গলখাইন, হাইদগাঁও, জিরি ইউনিয়নে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী রয়েছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১৪০ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য ৬১৩ জন মনোনয়ন দাখিল করেছেন।
কাশিয়াইশ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম ৩০ বছর ধরে একটানা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পদে দায়িত্বে পালন করার কারণে তার বিরুদ্ধে এলাকায় মানুষের ক্ষোভ হয়েছে। তার বিরুদ্ধে হিন্দু পরিবারের জায়গা দখল এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বাছাইয়ে মোহাম্মদ কাইছের মনোনয়ন বাতিল হলে এবারও তিনি অনেকটা খোশমেজাজে ছিলেন। কিন্তু কাইছ প্রার্থীতা ফিরে পাওয়ায় কাশিয়াইশে নির্বাচনের মাঠ আবারো জমে উঠবে বলে ধারণা স্থানীয়দের।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২