ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে শফিকুল ইসলাম রাহী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭-১২-২০২১ দুপুর ৪:৫৭

চট্টগ্রাম দক্ষিণ  জেলা  স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহীকে দায়িত্বে দেয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক নাজমুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল এক সিদ্ধান্তে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

গত ২৪ নভেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠুকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তার পদ স্থগিত করা হয়। পটিয়া উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের ক্ষেত্রে কেন্দ্রের নির্দেশ অমান্য করে পাল্টা কমিটি দেয়া, চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ না করা, দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ না করা এবং নিয়মিত কর্মসূচিতে অংশগ্রহণ না করাসহ বিভিন্ন অনিয়ম-অবহেলা দলের সাংগঠনিক কর্মকাণ্ডবিরোধী কর্মে লিপ্ত থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্র জানায়।

গত ১৩ নভেম্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের নির্দেশক্রমে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় দায়িত্ব স্থগিত করে সিনিয়র সহ-সভাপতিকে দায়িত্ব দেয়া হয়।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মনজুরুল আলম তালুকদার বলেন, সভাপতি নিয়মিত কর্মসূচি পালনে আগ্রহী নন। এখন ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পাওয়ার পর উনি নিজ থেকে সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নেয়ার জন্য সবার পরামর্শ নিচ্ছেন এবং মহান বিজয় দিবস উপলক্ষে বড় ধরনের কর্মসূচি পালন করা হবে এবং সাংগঠনিক এলাকাগুলোতে সফর করা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী বলেন, সভাপতির পদ স্থগিত থাকায় কেন্দ্র থেকে আমাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য চিঠি পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির