তাড়াশে তৃতীয় লিঙ্গের রনির সংরক্ষিত (নারী) আসনের মনোনয়নপত্র জমা
সিরাজগঞ্জের তাড়াশে আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচনে উপজেলার সগুনা ইউনিয়ন পরিষদের সংরক্ষতি (নারী) আসনের ৬, ৭ ও ৮নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের রনি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে রিটার্নিং অফিসার আখতারুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ প্রসঙ্গে সগুনা ইউনিয়ন পরিষদের সংরক্ষতি (নারী) আসনের প্রার্থী রনি বলেন, বাংলাদেশের সরকার আমাদের স্বীকৃতি দিয়ে সমাজে বসবাস করার সুযোগ করে দিয়েছে। আমাদের সনদপত্র দিয়েছে। এই দেশের নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে এই দেশের গরিব-দুখী ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। আমি সকল জনসাধারণের অধিকার আদায়সহ আমাদের (তৃতীয় লিঙ্গের) অধিকার নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। এছাড়াও আমার এলাকা মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে চাই।
এমএসএম / জামান
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার