ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে হানাদারমুক্ত দিবস পালন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ২:১৭

মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহম্মদের নেতৃত্বে মিরসরাইয়ে বণ্যার্ঢ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে বুধবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল উপস্থিত ছিলেন। র‌্যালিতে উপজেলার মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।

র‌্যালিটি সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে মিরসরাই বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে শেষ হয়। র‌্যালিপরবর্তী মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পোষ্যদের লেখাপড়া ও চাকরির ক্ষেত্রে কোটা পুনর্বহাল, শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মুক্তিযুদ্ধ বিষয়াবলী পাঠ্যসূচিতে অন্তর্ভূক্তকরণ, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরসহ মিরসরাইয়ের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিল্পকারখানায় মুক্তিযোদ্ধা সন্তান ও পোষ্যদের কোটা ও অগ্রাধিকারভিত্তিতে চাকরি প্রদানের দাবিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে মুক্তিযোদ্ধারা একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার এসএনএম জামিউল হিকমা। এরপর মুক্তিযুদ্ধের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত