তাড়াশে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন,প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন” এই প্রতিপাদ্য নিয়ে ৮ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও জিইউকে বাস্তবায়নাধীন ইনক্লুসিভ এডুকেশন (আইই) প্রকল্প এর যৌথ আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান,যুব উন্নয়ন কর্মকর্তা আ,ফ,ম নজরুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূুর মামুন, জিইউকে’র মনিটরিং ও ডকুমেন্টশন অফিসার কিশোর কুমার, ইনক্লুসিভ এডুকেশন (আইই) প্রকল্প’র ব্যবস্থাপক আতাউর রহমান, ফাইন্যান্স এ্যান্ড এডমিন অফিসার সঞ্জিত কুমার, ইনক্লুসিভ এডুকেশন (আইই) অফিসার অরবিন্দু বর্মণ, কমিউনিটি ফিল্ড ফ্যাসিলিটেটর তাসলিমা খাতুন, সাজেদুর রহমান তাহেরা হক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংগঠকি সম্পাদক সোহেল রানা সোহাগ,বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক খান, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি মোতাহার হোসেন ও সদস্যবৃন্দ। এছাড়াও এতে উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহন করেন।
এমএসএম / এমএসএম
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার