ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নির্বাচন: সম্মিলিত-সমমনা ঐক্যজোটের আত্মপ্রকাশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-১২-২০২১ দুপুর ৩:৭
সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ২০২২-২০২৪ নির্বাচনে সম্মিলিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে চারটি দলের সমন্বয়ে  ‘ সম্মিলিত-সমমনা ঐক্যজোট’ নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে।
 
 সম্মিলিত পরিষদ, সচেতন ফোরাম, সমন্বয় পরিষদ ও সমমনা কল্যাণ পরিষদ মিলে এই জোটের সৃষ্টি করা হয়েছে।নগরীর একটি কমিউনিটি সেন্টারে ৭ ডিসেম্বর বুধবার জাকজমপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন জোটের দলনেতা সায়েদুজ্জামান খান।গিয়াস উদ্দিন ভুইয়ার সঞ্চালনায় সম্মিলিত-সমমনা ঐক্যজোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে
 বক্তব্য রাখেন জোটের পৃষ্ঠপোষক সিরাজুল মনোয়ার, জাহিদ হাসান, প্রধান সমন্বয় খন্দকার লতিফুর রহমান আজিম, আহবায়ক মো. সাইফুদ্দিন, যুগ্ম আহবায়ক নুরুল আবছার (ইডেন), সদস্য সচিব গোলাম ফারুক ডলার, উপদেষ্টা এটিএম তারেক, সেলিম খাঁন, সাংগঠনিক সম্পাদক ডিসিএএ শাহিন মাহমুদ, বন্দর সম্পাদক জসিম উদ্দিন, নির্বাহী সদস্য এম এ আমান প্রমুখ।
 
আত্মপ্রকাশ অনুষ্টানে বক্তারা চিটাগাং সিএন্ডএফ অজেন্টস এসোসিয়েংশনের ভামূর্তি পূনরুদ্ধারে এবং চট্টগ্রাম কাস্টমস হাউসে সিএন্ডএফদের ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী নির্বাচনে সম্মিলিত-সমমনা ঐক্যজোটের পাশে থাকার সমর্থন ব্যক্ত করেন।
 
নেতৃবৃন্দরা বলেন, বর্তমান পরিষদ নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার করেছে তা পুরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নির্বাচনের প্রথম এজিএমে সংঘবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অগঠনতান্ত্রিকভাবে এজেন্ডা পাশ করেছে। লাইসেন্স বিধিমালা ২০০৯ ইংরেজির সংশোধনী ২০১৬-২০ ইংরেজির কালো আইন সমূহ সংশোধনে তারা ব্যর্থ হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস কমিশনারের অফিস আদেশ/সিদ্ধান্ত বাস্তবায়নে বর্তমান পরিষদ ব্যর্থ হয়েছে। এছাড়াও কাস্টমস হাউসের ল্যাবরেটরীর হয়রানি, ভ্যাট রিটার্ন দাখিল থেকে সদস্যদের মুক্তি দিতে পারেনি। বিল অব এন্ট্রির মাধ্যমে সিএন্ডএফ এজেন্টসদের কমিশন আদায় ও ২০ বছরে বন্দরে পরীক্ষণ শেড-এর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। তাই আসুন বর্তমান ব্যর্থ পরিষদকে বর্জন করে সাধারণ সদস্যদের কল্যাণে সম্মিলিত ঐক্যজোটের নেতৃত্বে আমরা একতাবদ্ধ হয়ে সিএন্ডএফ এজেন্টদের অধিকার আদায়ে সোচ্চার হই।  
 
সম্মিলিত-সমমনা ঐক্যজোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে করোনাকালীন সময়ে সিএন্ডএফ পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও অসুস্থ সিএন্ডএফ মালিক ও পরিবারের সদস্যদের সুস্থতার জন্য কোরান খতম, মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ