রাজশাহীতে জেলা ডিবি’র অভিযানে হেরোইন সহ- ১ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে গোল্লাপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সুমি আক্তার @ সোহাগী কে ১৩৫ গ্রাম হেরোইন সহ- হাতে নাতে গ্রেফতার করেন ডিবি পুলিশ। ধৃত আসামীর বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তাধীন।
পুলিশ সুপার, রাজশাহী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিন, ও এসআই (নিঃ) বদিউজ্জামান সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ধৃত আসামী সুমি খাতুন সোহাগী (৩১), স্বামী- শহিদুল ইসলাম, সাং- গোল্লাপাড়া, থানা-তানোর, জেলা-রাজশাহীকে গতকাল গভীর রাতে তানোর পৌরসভাধীন গোল্লাপাড়া গ্রামস্থ ধৃত আসামী এর বসত বাড়ীতে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করাকালে ধৃত আসামীর হেফাজত হইতে ১৩৫ (একশত পঁয়ত্রিশ) গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ১৩,৫০,০০০/- টাকা) সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে তানোর থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রাজশাহী জেলা ডিবি অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম সকালের সময়কে বলেন , আই জি পি, মহোদয়ের পুলিশ বিভাগের উপর নির্দেশ হচ্ছে মাদক কে জিরো টলারেন্স আনতে হবে, দেশ ও যুব সমাজকে বাঁচাতে হবে। সে লহ্মে আমরা জেলা ডিবি পুলিশ অবিরাম মাদক নিমূলে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে স্হানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল
সুমি আক্তার সোহাগী গতকাল তাদেরকে আটক করতে জেলা ডিবি পুলিশের ১টি চৌকস দল কতৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামী কে পুলিশ পাহারার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied