আইন আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে আইন চলবে না : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া এতিমের টাকা মেরে দিয়েছেন, এজন্য বিচারিক আদালত পাঁচ বছরের জায়গায় ১০ বছরের সাজা দিয়েছে। উনি এবং উনার ছেলেরা দুস্থদের টাকা মেরে দিয়েছেন, সেখানেও বিচারিক আদালত তাকে ৭ বছরের সাজা দিয়েছে। এতকিছুর পরও মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দণ্ডাদেশ স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। উনি চিকিৎসা করাচ্ছেন। আইন আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে আইন চলবে না। আইন আইনের বইয়ে যেভাবে চলে সেভাবেই চলবে। আজ শুক্রবার সকালে আখাউড়ায় সড়কবাজার মুক্তমঞ্চে পৌর আওয়ামী লীগের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরো বলেন, বাঙালির রীতিনীতি অনুযায়ী শত্রুর বাড়িতেও যদি কেউ মারা যায় তাকে সমবেদনা জানায়। খালেদা জিয়ার ছেলে মারা গেল, স্বাভাবিকভাবেই মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাকে (খালেদা জিয়া) সমবেদনা জানানোর জন্য তার বাসায় গেলেন। তখন মুখের ওপর গেট বন্ধ করে দেন, তার বাসায় ঢুকতে দেয়া হয়নি। এটা শুধু জননেত্রী শেখ হাসিনাকে অপমান করা হয়নি, সারাদেশের মানুষকে অপমান করা হয়েছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, তারা বলছে বেগম খালেদা জিয়া অসুস্থ। তার পরিবার যেহেতু একটি দরখাস্ত দিয়েছে, তুমি আইনের মারফতে ছেড়ে দাও।
অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বাক জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী আনিসুল হকের নিজস্ব অর্থায়নে ৬ শতাধিক অসহায়, গরিব, দুস্থ ও শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনযোগে আখাউড়ায় আসেন। পরে তিনি সড়কপথে নিজ উপজেলা কসবায় যান।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied