ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী রহস্যজনক নিখোঁজ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-১২-২০২১ দুপুর ২:৫৫

চট্টগ্রাম নগরীর হাজী মোহাম্মদ মুহসীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী গোলামুর রহমান আকিল (১৯) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় এইচএসসি পরীক্ষার্থী আকিল নগরীর চান্দগা‍ঁও থানার ফরিদাপাড়া মাঈনুদ্দিন বিল্ডিং বাসা থেকে হাতে ব্যাগ ও বইপত্রসহ বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। আকিলের বন্ধু পরিচয় দিয়ে সাকিব নামে একজন অজ্ঞান অবস্থায় পড়ে আছে বলে জানিয়ে কয়েকটি নাম্বার থেকে ফোন করে টাকা দাবি করে।

এইচএসসি পরীক্ষার্থী গোলামুর রহমান আকিব পটিয়া সদরের গৌবিন্দারখীল তালুকদার বাড়ি এলাকার মরহুম নুর মোহাম্মদের পুত্র। সে চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্র চট্টগ্রাম ওম্যান কলেজে তিনটি বিষয়ে অংশগ্রহণ করেছে। এ ঘটনায় গোলামুর রহমান আকিলের মা নার্গিস আকতার নগরীর চান্দগাঁও থানায় গত বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করেন এবং বিষয়টি র‌্যাব-৭-এর অধিনায়কের কাছে লিখিতভাবে জানান।

এ বিষয়ে এইচএসসি পরীক্ষার্থী আকিবের চাচা সৈয়দ তালুকদার খোকন জানান, যেসব নাম্বার থেকে ফোন করেছে, নাম্বারগুলো চট্টগ্রামের বাইরের জেলার। আমার ভাতিজাকে কেউ অপহরণ করেছে বলে মনে হচ্ছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে চান্দগাঁও থানার সেকেন্ড অফিসার  নুরুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা কাজও শুরু করে দিয়েছি। যতটুকু সম্ভব পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির