ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরী সাবমার্সিবল সড়কে ধস


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ১১:৫৩

শত কোটি টাকা ব্যায়ে নির্মাণের প্রায় ৫ বছরের মধ্যেই নেত্রকোণার  খালিয়াজুরী-মদন সড়কের অনেকাংশে ধ্বস  নেমেছে। ফলে এ সড়কটিতে যানবাহন চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। খুব দ্রুত  মেরামত না করলে ধ্বসের  পরিমান বেড়ে অচিরেই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছেন স্থানীয়রা। 

    নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, তাদের অধীনে নির্মাণাধীন খালিয়াজুরী-মদন সড়কটির দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। জৈষ্ঠ্য মাস থেকে  কার্তিক মাস পর্যন্ত প্রায় ছয় মাস পানিতে ডুবে থাকে বলে সড়কটিকে বলা হয় ডুবন্ত সড়ক (সাব-মার্সিবল  রোড)। 

স্থানীয়রা জানান, অগ্রহায়ণ থেকে বৈশাখ পর্যন্ত এ সড়কে প্রতিদিন চলাচল করে শত শত গাড়ী ও মানুষ। খালিয়াজুরী উপজেলার লক্ষাধিক জনগোষ্ঠীর নেত্রকোণা  জেলা শহরে যাতায়াত করার জন্য জোড়ালো দাবির প্রেক্ষিতে এ সড়ক নির্মিত হয়। কিন্ত নিমার্ণের প্রায় ৫ বছরের মধ্যেই সড়কটির বিভিন্ন স্থানে ধ্বস  নামায় সড়কে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরী হয়েছে। বিশেষ করে খালিয়াজুরীর রসুলপুর এলাকার পাশে পানি তোড়ে সড়কে ধ্বস  নামার কারণে এ সড়কটিতে এখন যান চলাচল উপযোগীতা প্রায় নষ্ট হয়ে গেছে।

খালিয়াজুরী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী জানান, রসুলপুর এলাকায় ওই ধ্বসে  যাওয়া স্থানটি মেরামত না করলে ধ্বসের  পরিমান বেড়ে অচিরেই বন্ধ হয়ে যাবে এখানকার চলাচল ব্যাবস্থা। ফলে এ সড়ক যোগাযোগে পোহাতে হবে সীমাহীন দুর্ভোগ।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, বর্ষার শেষ দিকে স্রোতের কারণে মাটি সরে যাওয়ায়  সড়কের বিভিন্ন স্থানে  অনেক খানা খন্দ ও ধ্বসের কারণে  সড়কে যাতায়াত করা খুবই বিপদজনক হয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি নেত্রকোণা  সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে।

কয়েক স্থানে সড়কের  ধ্বসের  সত্যতা স্বীকার করে নেত্রকোণা  সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম বলেন, এবারের বর্ষার পানির তোড়ে মাটি সরে  যাওয়ায়  সড়ক বিভিন্ন স্থানে এ সমস্যা দেখা দিয়েছে, তবে এ বিষয়ে  দ্রুত মেরামত করে দেওয়ার চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন