ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-১২-২০২১ বিকাল ৫:৩৮

ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রতিটি গ্রাম-মহল্লায় চলছে জোর প্রচারণা। ভোটারদের নানারকম প্রতিশ্রুতি দিয়ে কাছে টানতে ব্যস্ত প্রার্থীরা। এবার নৌকা প্রতীক পাওয়া প্রার্থীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। যদিও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ তাদের এক সভায়  ৮ ডিসেম্বর পটিয়ায় বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করে। তবে অভিযোগ রয়েছে, বিদ্রোহী প্রার্থীরা উপরমহলের ছত্রছায়ায় নির্বিঘ্নে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগের অভ্যন্তরে গৃহবিবাদ লেগে থাকলেও দুশ্চিন্তা রয়েছে বিএনপিপন্থী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে। বিএনপি সরাসরি নির্বাচনে না এলেও বিএনপি সমর্থিত বিগত সময়ের অনেক প্রার্থীই স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন, যাদের অনেকের এলাকায় প্রভাব রয়েছে। ফলে উপজেলার ছনহরা, হাবিলাসদ্বীপ, কাশিয়াইশ, কচুয়াইতে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের সাথে। তবে অন্যান্য ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সাথে দলের বিদ্রোহী প্রার্থীদের সাথে হবে তুমুল প্রতিযোগিতা। ভোটারদের মাঝে আশংকা রয়েছে, নির্বাচনী সহিংসতা প্রাণঘাতী হতে পারে।

তবে বড়লিয়া, শোভনদন্ডী, দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় চাপ কম থাকবে প্রশাসনের। কাশিয়াইশ ইউনিয়নে আবুল কাশেমকে নৌকা প্রতীক দেয়ায় চাপা ক্ষোভ রয়েছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর। তাদের অভিযোগ, কাশেম দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত, তাছাড়া গত নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন।

বিভিন্ন ধরনের আশংকা থাকলেও ভোটারদের মাঝে বিরাজ করছে নির্বাচনী হাওয়া। ভোটাররা  প্রত্যাশা করছে হানাহানিমুক্ত একটি সুষ্ঠু নির্বাচন।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির