ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত, নির্বাচন ১১ জানুয়ারি
সাতক্ষীরার ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের বিশেষ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় ভোমরা নিজস্ব ভবনে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে বিশেষ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- সদস্য সচিব মাকছুদ খান, আহবায়ক কমিটির সদস্য. আশরাফুজ্জামান আশু, আলহাজ্ব এইচ.এম.আরাফাত, রাম কৃষ্ণ চক্রবর্তী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), হাবিবুর রহমান হাবিব, বেনাপোল বন্দরের সভাপতি সজল, সাবেক সভাপতি নওশাদ দিলওয়ার রাজু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, পরুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. গোলাম ফারুক বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, মো. রমজান আলী, আকবর আলি, জামান হোসেন প্রমুখ।
ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের বিশেষ নির্বাচনী সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সাবেক সভাপতি আলহাজ্ব এইচএম আরাফাতকে প্রধান নির্বাচন কমিশনার এবং আশরাফুল ইসলাম খোকন ও অলিউর রহমানকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
এ সময় ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত