সাতক্ষীরায় সপ্তদশ কবিতা উৎসব পালিত
সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, একজন কবির দ্বারা কখনো একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। কবিতা দিয়েই যুদ্ধ করা সম্ভব, কবিতা দিয়েই সব আন্দোলন বেগবানকরা সম্ভব। ‘কবিতায় স্নিগ্ধতাজল বায়ূর নিশ্চয়তা’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় পাবলিক লাইব্রেরির হলরুমে অনুষ্ঠিত হয় সপ্তদশ কবিতা উৎসব ২০২১। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কবিতা পরিষদ, সাতক্ষীরা’র সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশসুপার মো. সজিবখান, সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, রাজনীতিক ও সমাজসেবক শেখ নুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা শহীদ মিনারে ও শহীদ আব্দুর রাজ্জাকের কবরে পুষ্পস্তবক অর্পন করাহয়। বরাবরের মত এবার ওবিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন, নিরাপত্তা ও শান্তিতে সাতক্ষীরার পুলিশসুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সমাজ সেবায় আব্দুস সবুর । কবিতায় কবি দুখু বাঙাল, কবি আমিনুর রহমান সুলতান, কবি স.ম তুহিন ও কবি শিমুল পারভীন ।অনুষ্ঠানে ঘোষনা পত্র পাঠকরেন, শেখ সিদ্দিকুর রহমান, শোক প্রস্তাব পাঠকরেন, আমিনুর রশীদ। আহ্বায়কের বক্তব্য দেন কবি গুলশান আরা।
তিনটি পর্বে দিনব্যাপী এই উৎসবটিতে জেলা জেলারবাইরে থেকে শতাধিককবি ও কবিতাপ্রেমি অংশ নেন ।অনুষ্ঠানের শেষ পর্বে কবিরাতাদের স্বরচিতক বিতাপাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবিতা পরিষদ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।
এমএসএম / জামান
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০