খুলনায় মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন, শুনানি মঙ্গলবার
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ করেছে খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালত। আগামী মঙ্গলবার আদালতে আবেদনের শুনানি হবে। রোববার (১২ ডিসেম্বর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা সাধারণ সম্পাদক অ্যাড. মোল্লা গোলাম মওলা এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, গত ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যে কোন সময় সিবিএম এর উপস্থাপক নাহিদ তথ্যমন্ত্রী ডা: মুরাদ হাসানের একটি সাক্ষাতকার নেন। ওই সাক্ষাতকারে তথ্যমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষী বক্তব্য দেন। যা মুসলিম ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক শ্রেণি গোষ্ঠির মধ্যে অসন্তোষ এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির বহি:প্রকাশ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দীয় আহ্বায়ক কমিটির সদস্য মো: আনিসুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, শনিবার আমরা খুলনা সদর থানায় মামলা দায়ের করতে গিয়েছিলাম। থানা থেকে আমাদের জানানো হয় এ মামলা গ্রহনের এখতিয়ার তাদের নেই। সেখান থেকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়া হয়। আদালত মামলার আবেদন গ্রহণ করেছেন। মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে।
আদালতের বেঞ্চ সহকারী দিপন কুমার মন্ডল জানান, নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ১০টার মধ্যে মামলা করার জন্য আদালতে উপস্থিত হতে হয়। নিয়মের ক্ষেত্রে তাদের ব্যত্যয় হয়েছে। তাছাড়া মামলার অনেক প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। আবেদন গ্রহণ করা হয়েছে। আগামী মঙ্গলবার আবেদনের ওপর শুনানি হবে বলে তিনি জানিয়েছেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা