ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে বাংলাদেশ ডিজিটাল দিবস উপলক্ষে আলোচনা সভা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২১ দুপুর ৩:৪৬

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ ডিজিটাল দিবস উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহিযোগিতায় এ সকল কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ ডিজিটাল দিবস উপলক্ষে একটি বিশাল র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সামাদ খন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মনোয়ার হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা. সোহেল খান, মৎস্য অফিসার মশগুল আজাদ, সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আ ফ ম নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান, ফায়ার সার্ভিসের সাব-অফিসার রেজাউল করিম, তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, তাহিরা হক প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেনসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

বাংলাদেশ ডিজিটাল দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন