পাবনায় চেয়ারম্যান প্রার্থী খুনের ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, আটক ২
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলমের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মোজাম্মেল হক খান বাদী হয়ে শনিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে মামলাটি দায়ের করেন।
মামলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানকে প্রধান আসামি করে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০ জনের বিরুদ্ধে এ মামলায় আসামি করা হয়েছে বলে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান।
এর আগে শনিবার ঘটনার পর ভাঁড়ারা ইউপির নলদহ এলাকা থেকে পুলিশ বিদেশি রিভলভার ও গুলিসহ দুজনকে আটক করে। তারাও নামীয় এ মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও এ দুজনের বিরুদ্ধে আগেই শনিবার অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এদিকে, স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর ঘটনায় ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার সময় ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি চারা বটতলা এলাকায় দুই স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী ও সুলতান মাহমুদ এবং নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী মারা যান। এ ঘটনায় ১২ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত