ইউপি নির্বাচন
কর্ণফুলীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাত
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে চট্টগ্রামের কর্ণফুলীতে ছুরিকাঘাত করা হয়েছে। উপজেলার চরলক্ষ্যার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলীর সমর্থক জাহাঙ্গীর আলমকে (৪০) এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা এই ছুরিকাঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে। জাহাঙ্গীর ৩নং ওয়ার্ডের শরীফ আলীর ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর কর্ণফুলী উপজেলার ৪ ইউনিয়নে ইউপি নির্বাচন। এই নির্বাচনে চরলক্ষ্যায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চেয়ারম্যান মোহাম্মদ আলী। গত কিছুদিন ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রতিপক্ষ প্রার্থীর হয়ে নির্বাচনী এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। কিশোর গ্যাংয়ের সদস্যরা নির্বাচনী এলাকার বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার ছেঁড়ারও অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থিত জাহাঙ্গীর আলম একটি অনুষ্ঠানে যান। এ সময় এক সিএনজি চালকের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে জাহাঙ্গীরকে কিশোর গ্যাংয়ের সদস্য রুবেল, আলমগীর, শফি, বকুল ও ইয়াছিনের নেতৃত্বে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন।
অভিযোগ রয়েছে, নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদারের কর্মী সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর লোকজন কর্মী সমর্থকদের উপর হামলা এবং ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলছে বলে স্থানীয়রা জানান।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তার ব্যানার, পোষ্টার ছিঁড়ে ফেলছে এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা। তুচ্ছ ঘটনা নিয়ে আমার কর্মী ও আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করা হয়েছে। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে পোষ্টার, ব্যানার ছেঁড়ার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং সুষ্ঠ নির্বাচনের দাবি জানান।
ছুরিকাঘাতে আহত জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ কায়েম বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা তার পিতাকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। চিকিৎসা শেষে ফিরলে থানায় মামলা দায়ের করা হবে। ছুরিকাঘাতের ঘটনাটি কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদকে জানানো হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে কেউ আমাকে জানায়নি। বিষয়টি আমি শুনিওনি। অভিযোগ আমার কাছে কেউ জানালে থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি