ভূঞাপুর স্বাস্থ্য কর্মকর্তা মহীউদ্দীনের হাতে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে বিক্ষোভ
আনন্দ টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল-আমিন শোভনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। এছাড়াও ডা. মহীউদ্দীনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগও রয়েছে।
এ সময় বিক্ষোভ ও মিছিলটি ভূঞাপু্র পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এর আগে ভূঞাপুর প্রেসক্লাবে আলোচনা সভা থেকে বেলা ১১টায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে, বিক্ষোভ মিছিল ও সমাবেশে ডা. মহীউদ্দিন আহমেদকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানানো হয়। এতে ভূঞাপুর, কালিহাতী ও ঘাটাইলের অর্ধশতাধিক সাংবাদিকরা অংশ নেন।
প্রসঙ্গত, গতকাল শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নির্বাচনী সহিংসতায় আহত রোগীরা চিকিৎসা নিতে আসেন। এমন তথ্যমতে সাংবাদিক আল-আমিন শোভন তার পেশাগত দায়িত্ব পালনে উক্ত হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করেন। পরে মুমূর্ষ একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এরপর সে সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ মুমূর্ষ ওই রোগীর সাথে একই অ্যাম্বুলেন্সে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করেন। পরে মুমূর্ষ ওই রোগীকে অ্যাম্বুলেন্সে ওঠানোর ভিডিও করতে গেলে ডা. মহীউদ্দিন সাংবাদিক শোভনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। ক্যামেরা ছিনিয়ে নিতে ব্যর্থ হলে তাকে প্রকাশ্যে জনসম্মুখে শারীরিকভাবে লাঞ্ছিতসহ অকথ্য ভাষায় গালাগালি করেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied