যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
চট্টগ্রামের পতেঙ্গায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মো. রিয়াজ হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ (রোববার) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম।
তিনি বলেন, আদালতে আমরা ছয়জন সাক্ষীকে হাজির করেছিলাম। তাদের সাক্ষ্যের ভিত্তিতে রিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ১১ (ক) ধারায় এ আদেশ দেওয়া হয়েছে।
আরিফুল আলম আরও বলেন, মামলার বাদী রুমা বেগমের বাবা মামলাটি পরিচলনায় অবহেলা করেছেন। মামলার রায় হোক সেটা তিনি চাননি। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিয়াজ হোসেন পিরোজপুরের মঠবাড়ীয়া থানার বুখাইতলা এলাকার আজমল খলিফার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ জানুয়ারি পতেঙ্গা থানার খালপার এলাকার শাহাজাহান গলির একটি ভাড়া বাসায় যৌতুকের জন্য শ্বাসরোধ করে রুমা বেগমকে হত্যা করেন তার স্বামী রিয়াজ হোসেন। ওই বছরের ৩ মার্চ রুমা বেগমের বাবা সিরাজুল হক বাদী হয়ে পতেঙ্গা থানায় রিয়াজ হোসেনকে একমাত্র আসামি করে মামলা করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি