ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় ডিবি হেফাজতে মুক্তিযোদ্ধা সন্তানের মৃত্যু


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১২-১২-২০২১ বিকাল ৫:৩৯

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে এক মুক্তিযোদ্ধা সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১২ ডিসেম্বর) ভোর রাতের কোন এক সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। তার নাম বাবুল সরদার (৫৫)। তিনি দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জুড়োন সরদারের ছেলে। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত এবং তিনি আত্মহত্যা করেছেন বলে জেলা গোয়েন্দা পুলিশের দাবি।

বাবুল সরদারের মেয়ে দেবহাটা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ফলপ্রার্থী সুলতানা মুন্নী বলেন, শনিবার সকাল ১০টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৪-৫ জন লোক আমাদের বাড়িতে আসে। এ সময় তারা একজন মহিলা সোর্সকে ঘরের মধ্যে পাঠায়। ওই মহিলা কয়েক বোতল ফেনসিডিল ঘরের মধ্যে রেখে আসে। পরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা আমার পিতাকে নিয়ে ঘরের মধ্যে যায় এবং ওই মহিলার রেখে আসা ৪৫ বোতল ফেনসিডিলসহ পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর তাদের ঘর তল্লাশি করে ৩৫ হাজার টাকাও নিয়ে নেয় তারা। পরে তারা আমার বাবাকে হাতকড়া পরিয়ে সাতক্ষীরায় নিয়ে আসে এবং তার কাছ থেকে ভিডিও করে নেয় যে, তারা কোনো টাকা-পয়সা নেয়নি মর্মে।

সুলতানা মুন্নী ‍আরো বলেন, তাকে সেখান থেকে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে এসে তার ওপর নির্যাতন চালানো হয়। এরপর তার মৃত্যু হলে রোববার সকালে আমার মাকে যেতে বলা হয়। খবর পেয়ে আমার মা শাহানারা বেগম ও ভাবি স্নেহ আরাকে নিয়ে ডিবি কার্যালয়ে আসেন। এ সময় আমাদের জানানো হয় আমার বাবার কোমরে থাকা সুতালি (ঘুনসি) দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কিভাবে সুতালি (ঘুনসি) আত্মহত্যা করে, এটা সকলের  কাছে প্রশ্ন। সেখানেও তাদের কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেয়া হয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, শনিবার (১১ ডিসেম্বর) ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী বাবলু সরদারকে বসন্তপুর এলাকা থেকে আটক করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল। রাতের কোনো এক সময়ে ডিবি অফিসের গারদের মধ্যে গ্রিলের সঙ্গে কোমরে থাকা সুতালি দিয়ে গলায় ফাঁস দিয়ে  আত্নহত্যা করেন।

এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সজিব খান জানান, প্রাথমিক তদন্তে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিকিৎসক ডিবি কার্যালয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তবে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হচ্ছে না। তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এক ব্যক্তি কিভাবে আত্মহত্যা করতে পারেস বা কোমরে থাকা সুতালি দিয়ে একজন মানুষের পক্ষে আত্মহত্যা করা সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে রাতে কতর্ব্যরত পুলিশ সদস্যকে ইতোমধ্যে সাসপেন্ড করা হয়েছে বলে তিনি জানান। তবে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, রোববার (১২ ডিসেম্বর) সকালে অফিসে এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বাবলু সরদার কী কারণে আত্মহত্যা করেছেন সেটি এখনো জানা যায়নি। ঘটনার বিষয়ে বাবলু সরদারের পরিবারের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।

দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল ওহাব বলেন, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার মৃত্যুর ঘটনা তদন্তের দাবি করেন তিনি।

এমএসএম / জামান

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩