তানোরে প্রতিবন্ধী নারীকে মৃত দেখিয়ে ভাতা বন্ধ
রাজশাহীর তানোরে এক প্রতিবন্ধী আদিবাসী নারী জীবিত থাকার পরও তাকে মৃত দেখিয়ে প্রতিবন্ধী ভাতা দেয়া বন্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই বাকপ্রতিবন্ধী নারী জন্ম থেকে কথা বলতে পারেন না। তার নাম শ্রীমতি মার্শিলা সরেন (৩২)। বাবা সুপল সরেন ও মা শ্রীমতি মতি ফুলমনি মূর্মূ মারা যাওয়ার পর থেকে বড় ভাই জুয়েল সরেনের অভাবী সংসারে থাকেন মার্শিলা। মার্শিলা সরেনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো আদিবাসীপাড়ায়। মার্শিলার জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ দেয়া হয়েছে ১২ অক্টোবর ১৯৮৮।
সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পরিশোধ বইয়ের আলোকে জানা গেছে, মার্শিলা সরেন ২০১৯ সাল এবং ২০২০ সালের জুলাই হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২২৫০ টাকা করে প্রতিবন্ধীর ভাতা পেয়েছেন। সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ভাতা গ্রহণের বই নম্বর ৯২৩, ব্যাংক হিসাব নং ২৫৭। ২০২১ সালে তাকে মৃত দেখানো হয়েছে। ফলে তিনি ২০২০ সালের জুলাই হতে সেপ্টেম্বর মাসের পর আর কোনো প্রতিবন্ধী ভাতা পাননি। মার্শিলা সরেনের বড় ভাই দিনের পর দিন তানোর সমাজসেবা অফিসের ঘুরে বোনের প্রতিবন্ধী ভাতার বিষয়ে কোনো সুরাহা করতে পারেননি।
সরেজমিন যোগীশো আদিবাসীপাড়ায় গিয়ে দেখা গেছে, দুপুরবেলা রোদের মধ্যে মার্শিলা সরেন বসে আছেন। কথা হয় তার বড় ভাই জুয়েল সরেনের সঙ্গে। তিনি সকালের সময়কে বলেন, আমরা গরিব মানুষ। অভাবের সংসার আমাদের। কাজ না করলে পেটের ভাত জোটে না। বাবা-মা মারা যাওয়ার পর থেকে মার্শিলাকে আমি ও আমার বৌ দেখভাল করি। ছোট বোনের প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দিয়েছে অফিসের বড় বাবুরা। আমার বোন নাকি মরে গেছে। আমার বোন জীবিত আছে এ মর্মে পাঁচন্দর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমাকে একটি প্রত্যয়নপত্র দিয়েছেন। কিন্তু সমাজসেবা অফিসের বড় বড় বাবুরা বলছে আমার বোন মরে গেছে। ভোটার তালিকায় তোমার বোনের নাম নেই। সেজন্য তোমার বোনের প্রতিবন্ধী ভাতা বন্ধ হয়ে গেছে।
পাঁচন্দর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, আমার নির্বাচনী এলাকার যোগীশো গ্রামের শ্রীমতি মার্শিলা সরেন জীবিত আছেন- এই মর্মে আমি মার্শিলার ভাই জুয়েল সরেনকে প্রত্যয়নপত্র দিয়েছি। আমার পরিষদ থেকে মার্শিলা সরেনকে মৃত ঘোষণা করিনি। তাহলে সমাজসেবার কর্মকর্তারা কিভাবে তাকে মৃত বলেন। সমাজসেবা অফিসের কর্মকর্তারা এর জন্য দায়ী।
তানোর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান সকালের সময়কে বলেন, ভোটার তালিকায় শ্রীমতি মার্শিলা সরেনের নাম নেই। তাকে মৃত দেখানো হয়েছে। সেজন্য তার প্রতিবন্ধী ভাতা বন্ধ করা হয়েছে।
তাহলে ইতিপূর্বে মার্শিলা সরেন কিভাবে ভাতা তুললেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে কিভাবে প্রতিবন্ধীর টাকা উত্তোলন করেছে আমার জানা নেই। বর্তমান ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে সব দেখে ভাতা প্রদান করা হয়। নির্বাচন অফিসকে বলুন বিষয়টি ঠিক করতে, বলে এড়িয়ে যান তিনি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied