ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২১ রাত ৯:৫৭
মৌলভীবাজারের বড়লেখায় নামাজরত অবস্থায় আব্দুল লতিফ (৬৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷রবিবার ফজরের নামাজের সময় উপজেলার দক্ষিনভাগ (দক্ষিণ) ইউনিয়নের কামিলপুর গ্রামের জামে মসজিদে এই ঘটনা ঘটে।নামাজরত অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আমিনুল হক৷ স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান আব্দুল লতিফ৷ মসজিদের ইমাম ছুটিতে থাকায় মুসল্লীদের অনুরোধে তিনি নামাজের ইমামতি করতে দাঁড়ান। নামাজের প্রথম রাকাআতে হঠাৎ তিনি ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন৷ রবিবার বাদ আছর তার নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। 
 
মৃত্যুকালে তিনি ৪ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন