ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আ'লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদসহ পাভেল-জুরান আ'লীগ থেকে বহিষ্কার


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২১ রাত ১১:৩০
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদকে বহিষ্কার দল থেকে করেছে উপজেলা আওয়ামী লীগ।
 
এছাড়াও নৌকার পক্ষে নির্বাচন না করে বিদ্রোহী প্রার্থীর হয়ে নির্বাচনে অংশ গ্রহণ ও সমর্থন করায় নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাভেল ও জুরান আলী মণ্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মোন্নাফ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফজল হক ও সম্মানিত সদস্য মো. রফিককেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
 
রবিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম সাক্ষরিত এক বহিষ্কারাদেশ থেকে তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামকে একাধিবার মোবাইলে ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বহিষ্কারের বিষয়টি নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত মেম্বার মো. আব্দুল করিম দৈনিক সকালের সময়কে নিশ্চিত করেছেন।
 
এ বহিষ্কারাদেশ বলা হয়েছে- বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নিকরাইল ইউনিয়ন পরিষদে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান হিসেবে অংশ গ্রহণ করা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতাকর্মীরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, দলের সকল পরিচয় প্রদানেও বহিষ্কারকৃতদের নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।
 
প্রসঙ্গত, সদ্য বহিষ্কারকৃত উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদল হক মাসুদ আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ বিদ্রোহী প্রার্থী পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের দুই সহ-সভাপতিসহ বহিষ্কৃতরা। এদিকে, প্রতীক বরাদ্দের দিন থেকেই দফায় দফায় আওয়ামী মনোনীত নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী ও বহিস্কৃত প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটে। এতে করে উভয়পক্ষের কমপক্ষে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার