ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৩-১২-২০২১ দুপুর ১১:২৪

আজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সচিব প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১৩ ডিসেম্বর থেকে ‘ক’ ও ‘ঘ’ ইউনিটে মেধা তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। এদিন সকাল ১০.৩০ মিনিট থেকে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তবে শিক্ষার্থীদের রিপোর্টিং করতে হবে সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১২.৩০ মিনিটের মধ্যে। এই ইউনিট দুটিতে অপেক্ষমান তালিকা থেকে একই পদ্ধতিতে ২০ ডিসেম্বর ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া ‘খ’ ও ‘গ’ ইউনিটে মেধা তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা আগামী ১৯ ডিসেম্বর ভর্তি হতে পারবেন। এই ইউনিট দুটিতে অপেক্ষমান তালিকা থেকে একই পদ্ধতিতে ২৩ ডিসেম্বর ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

আরো জানানো হয়, মেধা তালিকা থেকে ভর্তির জন্য শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তবে ‘ক’ ও ‘ঘ’ ইউনিটের জন্য সাবজেক্ট চয়েজ ১২ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটে শেষ হবে এবং ‘খ’ ইউনিটের জন্য সাবজেক্ট চয়েজ ১৫ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষার্থী অনলাইনে সাবজেক্ট চয়েজ দিতে ব্যর্থ হলে স্ব-শরীরে এসে চয়েজ দেওয়ার সুযোগ রয়েছে। অপেক্ষমান তালিকা থেকে সাবজেক্ট চয়েজ ও রিপোর্টিং সবই অনলাইনে সম্পন্ন করতে হবে। ‘গ’ ইউনিটের ক্ষেত্রে মেধা ও অপেক্ষমান তালিকা থেকে ভর্তি, সাবজেক্ট চয়েজ এবং রিপোর্টিং সবই স্ব-শরীরে সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নোটিশ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, করোনা সংক্রান্ত বিষয়ের দিকে খেয়াল রেখে প্রত্যেককে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে