ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোর ‍উপজেলা বিএনপির সভাপতি হান্নান, সম্পাদক মিজান


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৩-১২-২০২১ দুপুর ১১:২৮
রাজশাহীর তানোরে থানা ও পৌর বিএনপির কমিটি নির্বাচিত করা হয়েছে।  রোববার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিএনপির পার্টি অফিসে পৃথক সভায় এসব নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করা হয়। বর্তমানে তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান ১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
 
তবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবারো নির্বাচিত হয়েছেন সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। কিন্তু এ সময় ‍উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বিশিষ্ট শিক্ষক হযরত আলী ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের নাম। এছাড়া তানোর পৌর বিএনপির সভাপতি পদে একরাম মোল্লা ও সাধারণ সম্পাদক পদে আব্দুস সালামকে নির্বাচিত করা হয়।
 
দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ও তানোর-গোদাগাড়ী বিএনপির নীতিনির্ধারক সাবেক মেজর শরীফ উদ্দিনের উপস্থিতিতে এসব কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এ সময় সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন ৪টি ভোট পান। এছাড়া আরেক সভাপতি প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক দুটি ভোট পেয়েছেন।
 
দলীয় নেতাকর্মীরা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সম্প্রতি নতুন কমিটি হওয়ায় আগামীদিনের দলীয় কার্যক্রমগুলো সঠিকভাবে পালন হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার