পটিয়ায় কোলাগাঁওতে আওয়ামী লীগ আওয়ামী লীগে লড়াই
চট্টগ্রামের আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটিয়া উপজেলার অন্যতম আলোচিত ইউনিয়ন কোলাগাঁওয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই হবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যে। আওয়ামী লীগে একাধিক প্রার্থী হওয়ায় দলীয় নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় বিভক্ত। শিল্প-কারখানা অধ্যুষিত এই ইউনিয়নটি নানা কারণে আলোচিত-সমালোচিত। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সমানতালে আলোচনার খোরাক জুগিয়ে যাচ্ছেন ইউনিয়নের প্রার্থীরা।
এবার কোলাগাঁও ইউনিয়নে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহমদ নূর, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা কাসেম রাসেল এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুবুল হক। মূলত তিন জনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দলীয় মনোনয়ন ঘোষনার পরেও প্রার্থীতা প্রত্যাহার না করায় জেলা আওয়ামী লীগ অন্যান্য ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীর সাথে বহিষ্কার করেন কোলাগাঁওয়ের মাহাবুব এবং কাসেম রাসেলকে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন না করার জন্য বৈঠক করলেও এতে কোন কাজ হয়নি।
সর্বশেষ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নৌকা প্রতীকের প্রার্থী আহমদ নূর মনোনয়ন প্রত্যাহারের ঘোষনা দিলেও শেষ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের হস্তক্ষেপে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ নৌকার প্রার্থীর পক্ষে অবস্থান নিলেও বর্তমান কমিটির নেতারা বিভক্ত হয়ে অবস্থান নিয়েছে দুই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। অপরদিকে প্রার্থীরা হিসাব কষছেন বিএনপি-জামায়াতের ভোট নিজেদের পক্ষে নিতে। তবে সাধারণ আসনের প্রার্থীদের মধ্যে সহিংসতার আশংকা করছেন ভোটাররা।
বর্তমান চেয়ারম্যান আহমদ নূর বলেন, দলের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্যকাউকে মনোনয়ন দিতো তাও আমি কাজ করতাম। যারা আওয়ামী লীগকে আদর্শগতভাবে ধারণ করে তারা আমার পক্ষেআছে। তবে যারা সুবিধা নিতে আওয়ামী লীগে আছে তারা আমার সাথে নেই। আমি গত ৫ বছর কোন অন্যায় কাজ করিনি যারকারনে দলের বদনাম হয়। বরং যারা নৌকার বিদ্রোহীতা করছে তারা বিভিন্ন সময় বিতর্কিত কাজ করে দলের সুনাম ক্ষুন্ন করেছে।একটি ইউনিয়ন পরিষদের যেসব রুটিন কাজ রয়েছে আমি সেগুলো প্রত্যেকটি সঠিক ভাবে করেছি। সুতরাং আমি বিচ্ছিন্নকয়েকজন সাথে না থাকাকে আমার চিন্তার বিষয় মনে করছি না।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ বলেন, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগআমাদের দলীয় প্রার্থীর সাথে কোন সমন্বয় করছে না। আমরা তাদের বিদ্রোহীদের পক্ষে কাজ করতে মানা করেছি। এরপরও তারাবিদ্রোহীদের পক্ষে অবস্থান নিলে আমরা জেলা আওয়ামী লীগকে তাদের বিষয়ে অবহিত করব।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি