কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভেঙে দেয়া হলো ৮ স্থাপনা
কক্সবাজার শহরে অভিযান পরিচালনা করে ৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ-সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় কলাতলীতে দক্ষিণ আদর্শ গ্রামের এইচ এম নুরুল আলমের দুইতলা ভবনের আংশিক ভেঙে দেয়া হয়। পশ্চিম লারপাড়া এলাকায় মাহাবুবুর রহমানের একতলা ভবন ও বিজিবি ক্যাম্প এলাকায় প্রধান সড়কের পাশে ৬টি ভবনের আংশিক ভেঙে দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ভবন মালিকগণ নিজ উদ্যোগ স্থাপনা ভেঙে ফেলবেন মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। তাই পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied