ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে সাজাপ্রাপ্ত আসামি আটক


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২১ বিকাল ৫:৪৩
চট্টগ্রামের বাঁশখালী থানা রঅফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিনের নির্দেশে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় শনি ও রোবার দুদিন যাবৎ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
 
আটকরা হলেন- বাঁশখালী উপজেলার ছনুয়া ইউপির ৬নং ওয়ার্ডের খুদুকখালী এলাকার আবু জাফরের ছেলে আব্দুল হালিম, আব্দুর ছবুরের ছেলে আবু জাফর, আব্দুল খালেকের ছেলে সাইফুল করীম, আব্দুর ছবুরের ছেলে ডা.মোহাম্মদ ছগির, শেখেরখীল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কামাল আহমদের ছেলে আতাউর রহমান, ওই ইউপির ৭নং ওয়ার্ডের নজির আহমদের ছেলে মোহাম্মদ কায়ছার ‍এবং ওই এলাকার ১নং ওয়ার্ডের নুর আহমদের ছেলে মোহাম্মদ হারুন।
 
পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- উপজেলার চাম্বল ইউপির ৩নং ওয়ার্ডের পশ্চিম চাম্বল মুন্সিখীল এলাকার মোক্তার আহমদের ছেলে মোহাম্মদ বাদশা মিয়া, সরল ইউনিয়নের পাইরাংয়ের ৯নং ওয়ার্ড এলাকার লালু চন্দ্র দের ছেলে অমল কান্তি দে এবং বৈলছড়ী ইউপির ৮নং ওয়ার্ডের চেচুরিয়া এলাকার ফরিদ আহমদের ছেলে মোহাম্মদ ইউসুফ, একই উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ নবীর ছেলে মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
 
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন দৈনিক সকালের সময় প্রতিবেদককে বলেন, শনি ও রোববার আমিসহ থানা পুলিশ সদস্যদের বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্তসহ মোট ১১ আসামিকে আটক করি। আটকদের যথাযথ আইনি প্রক্রিয়ায় কোর্টে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন