বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী নামকস্হানে ব্রীজে ওঠার সময় ট্রাক বিকল হয়ে পড়ে এবং এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়।আজ মঙ্গলবার ১৪ ডিসেম্বর সকালে ঢাকা-সিলেটে মহাসড়কের বিজয়নগরে বুধন্তী সোনাই নদীর ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত সিএনজি অটোরিকশাচালকের বাড়ী মাধবপুর পৌরসভার জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৪০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কমলা ভর্তি ট্রাকটি বুধন্তী সোনাই নদীর উপর ব্রিজে উঠতে চাইলে বিকল হয়ে হেলে পেছন থেকে আসা সিএনজি অটোরিকশার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। অন্যদিকে ট্রাকচালক আবুল কালামও আহত হয়েছেন।ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ চালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ট্রাক ও সিএনজি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহত ট্রাকচালক মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন