ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট না দিলে জীবন নাশের হুমকি অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ২:৪০
চতুর্থ ধাপের  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী  ( আনারস প্রতীক)মোঃ নুরুল হুদা চৌধুরী  জুয়েল লিখিত অভিযোগে উল্লেখ  করেন   তার কর্মী সমর্থকদের উপর হামনা,ভয় ভীতি,ও জীবন নাশের হুমকি প্রদর্শন করে আসছে আওয়ামীলীগ মনোনীত নৌকার  প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক ও কর্মীরা। এমনি অভিযোগ  করেছেন নেত্রকোণার খালিয়াজুরী  উপজেলাধীন ০২ নং চাকুয়া ইউনিয়ন  পরিষদ সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল হুদা চৌধুরী জুয়েল   নির্বাহী অফিসার বরাবর। 
 
 স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল হুদা চৌধুরী অভিযোগে উল্লেখ করেন ১৩ ডিসেম্বর চাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে লেপসিয়া বাজারের খালুয়াহাটি এলাকায় আনারস সমর্থীত কর্মী সমর্থক নির্বাচনী প্রচারনায় গেলে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ ও খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের ছেলে  সৌরভ আজাদের নেতৃত্বে, রুকন(৪৫), মানিক(৪২), মাঈনুদ্দীন(৪০), এবারক((২৬), মোবারক(২৮), গুন্ডা রানা(৩৬), সহ আরো নাম না জানা১৫/২০ জন কর্মী আনারস সমর্থিত সমর্থকদের উপর হামলা চালায়,মারধর করে ।এমনকি নৌকার পক্ষে কাজ না করলে এবং নৌকায় ভোট প্রদান না করলে জীবন নাশের হুমকি প্রদর্শন করা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ  করা হয়। 
 
অভিযোগের প্রেক্ষিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে  ফোনটি বন্ধ  থাকার কারণে বক্তব্য  নেওয়া সম্ভব হয়নি। 
 
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবর রহমান বলেন তদন্ত করে যদি নির্বাচন আচরণ বিধি লংঘনের সত্যতা পাওয়া যায় এ ব্যাপারে আইন শৃংখলা  বাহিনী তৎপর রয়েছে বলে জনান। 
 
অভিযোগের বিষয়ে উপজেলা  নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম  বলেন, অভিযোগ পেয়েছি  তবে গুরুতর অভিযোগ পেলে অবশ্যই আমরা তদন্ত  করে বিধি মোতাবেক ব্যবস্থা  নিব। এ বিষয়ে মনিটরিং কর্মকর্তা নিয়োগ দেওয়া আছে। 
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান বলেন,অভিযোগ রিটার্নিং কর্মকর্তা বরাবর দিয়েছেন কি জানি না তবে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে  থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় খালিয়াজুরী উপজেলাধীন ০২ চাকুয়া ইউনিয়নে  পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আওয়ামীলীগ সমর্থিত আবুল কালাম আজাদ ( নৌকা প্রতিক),  স্বতন্ত্র প্রার্থী মোঃ  নুরুল হুদা চৌধুরী জুয়েল ( আনারস প্রতিক),স্বতন্ত্র  প্রার্থী দেওয়ান রহমত আলী ( চশমা প্রতিক), বিদ্রোহী প্রার্থী মোঃ ফজলে কবির( ঘোড়া প্রতিক), স্বতন্ত্র  প্রার্থী সুধন চন্দ্র সরকার ( মোটর সাইকেল প্রতিক)

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন