ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে সন্তানের আঘাতে মায়ের মৃত্যু


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ৪:১৩

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা গ্রামে সন্তানের মুগুরের আঘাতে গর্ভধারিণী মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ভাগ্যহত মা জহুরা খাতুন (৪৩) ওই গ্রামের সাহের উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম জহুরুল ইসলাম (২২)।
স্থানীয় সূত্র জানায়, পানিহাতা পূর্বপাড়া গ্রামের সাহের উদ্দিনের প্রথম সন্তান জহুরুল ইসলাম ও তার গর্ভধারিণী মা জহুরার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হং।। একপর্যায়ে মা ছেলেকে শাসন করতে চাইলে ছেলে জহুরুল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা কাঠের মুগুর দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই প্রাণ হারায় তার মা। তবে এসময় বাড়িতে কেউ ছিল না। ফলে মায়ের মৃত্যু দেখে ছেলে জহুরুল দৌড়ে পালিয়ে যায়।
পরে এ ঘটনা প্রকাশ হয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকাবাসী মিলে অভিযুক্ত ছেলেকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রামের তার ভগ্নিপতির বাড়ি থেকে আটক করে এনে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ