ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীর শিকলবাহা চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর বিজয়ে শতভাগ নিশ্চিত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ৪:২৫

আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের বর্তশান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম তার বিগত দিনের কর্মকান্ডে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। 
বিগত ৫ বছরে চেয়ারম্যান থাকা কালীন সফলভাবে বাস্তবায়নকৃত ১৬টি ইশতিহার এবং আবার পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হলে যে উন্নয়ন মূলক কাজগুলো করতে চান তার আলোকে ৭দফা ইশতেহার ঘোষণা করেন। রবিবার বিকেলে শিকলবাহা নাগরিক কমিটি আয়োজিত তার প্রধান নির্বাচর্ন অফিসে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (আনারস)প্রতীকের  চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম।
এ সময়  উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা এডভোকেট জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার রনি, বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন মুরাদ, আজাদ মিয়া, মাহমুদুল হক বেঙ্গল, লুৎফর রহমান শাহজাহান, এডভোকেট গিয়াস উদ্দিন পারভেজ, মাওলানা ইউনুস অহিদী, দোস্ত  মোহাম্মদ ও আহমদ মিয়া।
নির্বাচন পরিচলনা কমিটির সদস্য সচিব ইমতিয়াজ উদ্দিন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বদলীয় নেতা কর্মীরা স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের জন্য এলাকা ভিত্তিক টিম করে কাজ করে যাচ্ছেন।
 শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম (আনারস) এর নির্বাচনী ইশতেহার ঘোষণাপত্র পাঠ করেন। ইশতেহার  ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, আমি বিগত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচিত হওয়ার পরে আমার দেওয়া ১৬টি ইশতেহার শতভাগ সফল ভাবে বাস্তবায়ন করেছি, যার কারণে এলাকাবাসী আমাকে এবারও দল থেকে মনোনয়ন না দেওয়ার কারণে কঠোর আন্দোলন এবং বিক্ষোভ সমাবেশ করে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছে। যাকে নৌকা প্রতীক দেয়া হয়েছে জনগণ তার সাথে আছে কিনা প্রচার প্রচারণা দেখলে বুঝা যাবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির