সরকারি স্কুলে ভর্তির লটারি আজ
দেশের সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন লটারি আজ বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ লটারির উদ্বোধন করবেন। গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
এম এ খায়ের জানান, উদ্বোধনের পর শিক্ষার্থী কোন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তা প্রার্থীদের মোবাইল নম্বরে পৌঁছে যাবে।
উল্লেখ্য, ২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে অনলাইনে আবেদন নেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন নেওয়া হয়। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
জামান / জামান
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক