মিরসরাইয়ে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিংগুলী ইউনিয়নের সমাজকর্মী সাহাদাত হোসেন ভূঁইয়ার উদ্যোগে ১৫০ জন হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে হিঙ্গুলী বাজারের শহীদ মিনারের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক মহিলা মেম্বার হাসিনা বেগম, দুর্গাপুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম, সাইফুদ্দিন ফাহাদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় কম্বল নিতে আসা কাশেম বলেন, শীতে পরিবার নিয়ে অনেকটা কষ্টে জীবনযাপন করছি। কম্বল পেয়ে কিছুটা হলেও শীত নিবারণ করতে পারব।
কম্বল পেয়ে এক বৃদ্ধা বলেন, প্রচণ্ড শীতে আমাদের রাত কাটাতে খুব কষ্ট হতো। এখন বেশ ভালোভাবে রাতে ঘুমাতে পারব। আল্লাহ মানবিক মানুষগুলোর ভালো করুক।
সমাজকর্মী শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাব সব সময় । আশা করি আমার এ ক্ষুদ্র প্রয়াস শীতার্তদের কিছুটা হলেও শীত নিবারণ করার জন্য কাজ করবে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied