সাভারে স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ
পঞ্চম ধাপের আসন্ন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি । নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রার্থিতা যাচাই-বাছাইয়ের পর্ব চলছে। এদিকে মনোনয়ন পত্র প্রত্যাহারের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি হুমকিসহ চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে সাভার সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সোহেল রানার সমর্থকদের বিরুদ্ধে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল আউয়াল।
অভিযোগ পত্র সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল আউয়ালের পরিবারের সদস্যরা তাদের আত্মীয়ের বাসায় যান। বিকেলে আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে দক্ষিণ কলমা এলাকায় আসলে নামাজের সময় হয়। সে সময় স্থানীয় আক্কাছ আলীর বাড়িতে নামাজ আদায় করতে যান তারা। পরে ৭ থেকে ৮টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে থাকা নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার সমর্থকরা এসে বাড়িটি ঘিরে ফেলেন এবং বিভিন্নভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি ও চাপ প্রয়োগ করেন।
স্বতন্ত্র প্রার্থী আউয়াল আরও বলেন, আমার স্ত্রী নামাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা করার জন্য আক্কাছের বাড়ি থেকে বের হন। এ সময় নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার লোকজন তাদের হাতে থাকা পিস্তল দেখিয়ে আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করার কথা বলেন এবং আটকে রেখে নানা ধরনের চাপ সৃষ্টি করেন।মনোনয়ন পত্র প্রত্যাহার না করা হলে তাদের যেতে দেওয়া হবে না এমন হুমকি দিয়ে বলেন সাভার সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সোহেল রানা ছাড়া কোনো প্রার্থীকে নির্বাচনে থাকতে দেওয়া হবে না। এর প্রতিবাদ করলে উচ্চ বাক্য বিনিময় হয়। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে এগিয়ে আসেন। ভিড় বাড়তে থাকলে স্থানীয়দের সহায়তায় আমার স্ত্রী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে চলে আসেন। চলে আসার সময়ও তাদের কটু কথা বলা হয়েছে।এডভোকেট আব্দুল আওয়াল বলেন, আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রার্থীতা তুলে নিতে আগে থেকেই চাপ সৃষ্টি করা হয়। এখন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জনগণ আমাকে এই নির্বাচন করার জন্য আগ্রহ জাগিয়েছে। যার ফলে আমি আতঙ্ক মুক্ত নির্বাচনের পরিবেশ দাবি করছি। যেন ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট প্রয়োগ করে তাদের পছন্দমতো প্রার্থী নির্বাচিত করতে পারেন।
অভিযোগের বিষয়ে জানতে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনো অভিযোগের কপি হাতে পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
তিস্তার গ্রাসে বসতভিটা ,দিশেহারা নদীপাড়ের মানুষ
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা: ৯ বাংলাদেশি আটক
ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিরালা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির স্বঘোষিত সভাপতির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্য করার অভিযোগ
Link Copied