ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রাজশাহীর তানোরে নৌকার বিরোধিতাকারী নেতাদের তালিকা হচ্ছে


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২১ রাত ৯:৯
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীতে আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী নৌকার বিরোধিতা করছেন, তাঁদের তালিকা করা হচ্ছে। এই তালিকা করার জন্য জেলা আওয়ামী লীগ প্রতিটি সংসদীয় এলাকায় একটি করে টিম গঠন করে দিয়েছে। সেই টিম তথ্য সংগ্রহ করছে। তালিকা হওয়ার পর তা যাচাই করা হবে। এরপর নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।
 
 
গত ১১ নভেম্বর গোদাগাড়ী ও তানোর উপজেলায় ইউপি নির্বাচন হয়। এরপর ২৮ নভেম্বর পবা ও মোহনপুরে ভোট হয়। গোদাগাড়ীর মাটিকাটায় সোহেল রানা ও বাসুদেবপুরে নজরুল ইসলাম আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে বিজয়ী হন। অভিযোগ রয়েছে, দুজনেই নির্বাচিত হয়েছেন দলীয় নেতা-কর্মীদের সমর্থনে। নির্বাচিত হয়ে শপথ গ্রহণের আগেই সোহেল রানা জড়িয়ে পড়েন নারী কেলেঙ্কারিতে। এ নিয়ে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা হয়েছে।
 
তানোরের কলমায় খাদেমুন্নবী চৌধুরী বাবু ও তালন্দতে নাজিম উদ্দিন বাবু নৌকার বিরোধিতা করে জিতেছেন। মোহনপুরের সব ইউপিতেই নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। তবে পবার পারিলায় বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী সাঈদ আলী মোর্শেদ। অভিযোগ রয়েছে, খোদ স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আয়েন উদ্দিনের ইশারায় নেতা-কর্মীরা নৌকার বিরোধিতা করেছেন। ফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী।
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রাজশাহীতে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে গণসংবর্ধনা দেওয়া হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল নিয়ে আসেন সাংসদ আয়েন উদ্দিন। মিছিলে তাঁর পাশে ছিলেন পারিলা ইউপিতে নৌকার বিরোধিতা করে চেয়ারম্যান হওয়া সাঈদ আলী মোর্শেদ। শুধু তাই নয়, মোর্শেদের ভোটে তাঁর পক্ষে নেতা-কর্মীদের সংগঠিত করার কাজে ব্যস্ত থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলীকেও দেখা গেছে সাংসদ আয়েন উদ্দিনের পাশে।
 
আগামী ৫ জানুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন, পুঠিয়ার দুটি ও দুর্গাপুরের একটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এসব নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী আছেন। আর তাঁদের সঙ্গে আছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাই। বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। ওই সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁদের দল থেকে অব্যাহতি দেওয়া হবে। তারপর নৌকার ‘বিরোধিতাকারী’ হিসেবে তাঁদের চিহ্নিত করা হবে।
 
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার বলেন, ‘ব্যর্থতা বলেন, আর যাই বলেন, আমরা এখনো নৌকার বিরোধিতাকারীদের চিহ্নিত করে তাঁদের বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠাতে পারিনি। আমাদের একটা টিম এ ব্যাপারে কাজ করছে। এই টিম নৌকার বিরোধিতাকারীদের তালিকা করে আমাদের দেবে। আমরা সেটা তদন্ত করব। তারপর সত্যতা পাওয়া গেলে তাঁদের বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হবে।’
 
সাংসদ আয়েন উদ্দিনের মিছিলে বিজয়ী বিদ্রোহী প্রার্থী এবং নৌকার বিরোধিতাকারী থাকার বিষয়ে জানতে চাইলে অনিল কুমার সরকার সকালের সময়কে  বলেন, ‘আমি এটা দেখিনি। এখনই শুনলাম। এ রকম যদি হয় তাহলে তাঁদের নামও ওই টিম লিপিবদ্ধ করবে। জেলা আওয়ামী লীগের সভায় আলোচনা হবে, তারপর সাংগঠনিক ব্যবস্থা যা নেওয়ার তাই নেওয়া হবে।’
 
সাংসদ আয়েন উদ্দিনকে একাধিকবার মোবাইলে কল করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি

এমএসএম / এমএসএম

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন

গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন

শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি

যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল

এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০