ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে মহান বিজয় দিবস পালন ,বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ৩:৫৬

সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবস’ ২০২১ উদযাপন ও বিজয়ের সুবর্ণজয়ন্তী  এবং মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় পালনসহ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে  ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে সূর্যোদয়ের সাথে সাথে তাড়াশ হেলিপ্যাড মাঠে শহীদদের স্মরণে ৫০ বার তোপধ্বনির  এবং শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। পরে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন স্কুলের কুচকাওয়াজ প্রর্দশণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ক্রিড়া প্রতিযোগীতাসহ  ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সনজিত কর্মকার,সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম,সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস,তাড়াশ থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক,উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লুনা,মৎস্য অফিসার মশগুল আজাদ,সমাজসেবা অফিসার এ,কে,এম মনিরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাকসহ সকল বীর মুক্তিযোদ্ধাগন ও সরকারি কর্মকর্তা,কর্মচারীগণ । পরে ইসলামিক ফাউন্ডেশণ এর উদ্যোগে ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন