ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

লোহাগাড়ায় স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ১১:২১
চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন  ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে। উপজেলার চুনতি ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন জনুর সমর্থকরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ্।
 
বৃহস্পতিবার  বিকেলে চুনতিতে এক সংবাদ সম্মেলনে  এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুর মুহাম্মদ শহীদুল্লাহ্ জানান, বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় চুনতি সাতগড় মাঝির পাড়া ইসহাক মিয়া সড়ক সংলগ্ন দোকানের পূর্বে তিনি ও তার কর্মীরা ইউনিয়নের নারিশ্চা এলাকা থেকে প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। 
 
এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলে এরশাদুর রহমান রিয়াদের নেতৃত্বে শতাধিক বহিরাগত সন্ত্রাসী তাদের গাড়ির গতিরোধ করে। এসময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঠা, হকিস্টিক, দা, কিরিচ নিয়ে হামলা চালায় । এতে তার কর্মী মোহাম্মদ শোয়াইবুল ইসলাম, মোহাম্মদ আবদুল হামিদ, আবুল কালাম, মোঃ আনোয়ার, মোঃ হোছাইন, বদিউল আলম ও গাড়ি চালক বাবু গুরুতর আহত হয় বলে অভিযোগ করেন তিনি।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি