ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-৭


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ১:২৫

 বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম হতে ঢাকা নিয়ে যাওয়া সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সক্রিয় ৩ সদস্য আটকসহ ১ জন অপ্রাপ্ত বয়স্ক ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গত ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ২ টায় ঢাকার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে  চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার সুখান দীঘি গ্রামের মৃত- ওসমান এর পুত্র মোঃ নাঈম (২২) এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার  জয়েন্তীপুর গ্রামের ওয়াজেদ মন্ডলের পুত্র মোঃ আসাদুজ্জামান নুর (২৭) ও গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যমতে একই তারিখ দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলার দেবীদ্বার ধোল্লা গ্রামের মোঃ সামছু মিয়ার কণ্যা ফাতেমা বেগমকে (৩০) গ্রেফতার করা হয়েছে।  এর আগে ১৫ ডিসেম্বর রাত ৮ টায় ফকিরাপুল এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাস থেকে ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর  গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল জানান গত ১৪ ডিসেম্বর জেলার ভুজপুর থানার চাঁনপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ আলম (৪৫) র‌্যাব-৭ এ লিখিত অভিযোগ করেন যে, তার মেয়ে চট্টগ্রামের একটি বাসায় গৃহ পরিচারিকার কাজ করে আসছে। গত ১৩ ডিসেম্বর বাড়ির মালিক জানান তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরত আসেনি। এরই প্রেক্ষিতে ভিকটিমের পিতা হাটহাজারী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন এর ফলে র‌্যাব-৭ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ভিকটিম উদ্ধারসহ আসামীদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বরাত দিয়ে তিনি জানান ভিকটিমকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে অসৎ উদ্দেশ্যে অর্থ উর্পাজনের জন্য চট্টগ্রাম হতে ঢাকায় নিয়ে আটক রাখার সত্যতা স্বীকার করে এবং তারা মানব পাচারকারীর চক্রের সক্রিয় সদস্য, দীর্ঘদিন যাবত একে অপরের সহায়তায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সরলতা, দারিদ্রতা ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে অপ্রাপ্ত বয়স্ক কিশোরীদের পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির