চট্টগ্রামে কাঙ্গালী ভোজের খাবার নিয়ে সংঘর্ষে কিশোর গ্যাং : আটক ৬
নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালো আ,লীগ সমর্থিত কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই ঘটনায় ৩ জন আহত ও জন আটকের খবর পাওয়া গেছে। গত ১৬ ডিসেম্বর বেলা ২ টায় কাঙ্গালী ভোজের খাবার বিতরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
মহান বিজয় দিবস উপলক্ষে স্থানীয় আ,লীগ নেতা মোহাম্মদ হোসেন হিরনের উদ্যোগে আমবাগান এলাকায় অবস্থিত আ,লীগের দলীয় কার্যালয়ে কাঙ্গালি ভোজের খাবার বিতরণকে কেন্দ্র সংঘর্ষে জড়িয়ে আ,লীগ নেতা মোহাম্মদ হোসেন হিরনের অনুসারী হিসাবে পরিচিত কিশোর গ্যাংয়ের লিডার বাঙ্গালী বাবু ও ডিকু সিকদারের নিয়ন্ত্রিত কিশোর গ্যাংয়ের দুগ্রুপের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
কিশোর গ্যাংয়ের সদস্যদের এই সংঘর্ষে গুরুতর আহত হয় কিশোর বাঙালি বাবুর অনুসারী হিসাবে পরিচিত টিটু চন্দ্র (১৮) ও বাবলু (১৭) নামে দুইজনকে ছুরিকাঘাত করে ডিকু সিকদারে অনুসারী সুজন (২২) ও রুবেল (২৩) এর সহযোগীরা এই ছুরিকাঘাতের ঘটনা ঘটায়। সংঘর্ষে আহত টিটু, বাবলু ও সুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
সংঘর্ষের ঘটনার পর খবর পেয়ে স্থানীয় খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সুজন ও রুবেলকে আটক করে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে অভিযানে থাকা খুলশী থানার এএসআই রাজিব দে গত বৃহস্পতিবার জানিয়েছিলেন ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ছুরিকাঘাতের ঘটনায় জড়িত বাকি অপরাধীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, খাবার বিরতণের সময় হেলালের নেতৃত্বে তার অনুসারীরা হিরণ গ্রুপের দুইজনকে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও মারধর করেছে সুজন। সুজন নিজেও আহত হয়েছেন। গত বুধবার কোনো একটা ঘটনা নিয়ে বিরোধ ছিল। সুজনসহ তিন জন মেডিক্যালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। ঘটনায় জড়িত হেলালের সেকেন্ড কমান্ডার সজিবসহ চারজনকে গুবৃহস্পতিবার এবং আজ (শুক্রবার) আরো ২ জনসহ মোট ৬জনকে আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি