ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের যুবলীগের চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় জামায়াতের টিম!


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১২-২০২১ দুপুর ৩:৫২

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহদাত হোসেন সবুজ ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলে যুবলীগ নেতা শাহদাত হোসেন সবুজের পক্ষে মাঠে রয়েছে জামায়তের একটি টিম। বৃহস্পতিবার উপজেলার এয়াকুবদন্ডী এলাকায় সন্ধ্যায় চশমা প্রতীকের সমর্থনে জামায়াতের প্রচার টিমের সদস্যরা প্রকাশ্যে অংশ নেন তারা হলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দীয় রোকন আবুল কালাম ও ছাত্র শিবিরের সাবেক সাথী জাকির হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ নির্বাচনী প্রচারের দায়িত্বে রয়েছে বলে সূত্রে জানায়। স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের অভিযোগ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহদাত হোসেন সবুজের পক্ষে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী গ্রুপটি প্রকাশ্যে মাঠে থাকায় নৌকা প্রতীকের প্রার্থী গাজী মোহাম্মদ ইদ্রিসসহ তার কর্মী সমর্থকের আতঙ্কে রয়েছে। তারা জোর পূর্বক নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র দখলে নিতে পারেন বলে ধারণা করছেন।  নৌকার প্রার্থী গাজী ইদ্রিসের অভিযোগ তার কর্মী সমর্থকের ভয়ে প্রচার প্রচারণা চালাতে পারছে না, তিনি নিজেও ভয়ে আছেন বলে জানান। স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা শাহদাত হোসেন সবুজের সমর্থকদের অভিযোগ নৌকার প্রার্থী যেখানে যাচ্ছে সেখানে এলাকার লোকজন এবং দলীয় নেতা কর্মীরা সাড়া দিচ্ছে না।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহদাত হোসেন সবুজ বলেন, আমার জোয়ার এবং জনপ্রিয়তা দেখে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শতশত নেতা কর্মীরা মাঠে রয়েছে, যাকে নৌকা প্রতীক দেয়া হয়েছে সে এলাকায় ভোট চাইতেও যেতে পারছে না নিজের পরজায় নিশ্চিত জানার পর এখন আবুল তাবুল কথা বলতেছে। জামায়াতের সমর্থনের প্রসঙ্গে কে কোন দল করে আমি জানি না এলাকায় যারা ভোটার আমি ভোটার হিসেবে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির