দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থী এরশাদ (৩৫) মারা গেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
নিহত এরশাদ নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে।এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান বাদল সরকার (২৫) নামে এক যুবক। এ ঘটনায় আহত হন এরশাদ। এরশাদ আসন্ন নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তার বাবা আবুল কাশেমের অসুস্থতার কারণে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে যান এরশাদ ও বাদলসহ কয়েকজন। পরে মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এরশাদ ও বাদলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদল মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ এরশাদকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, গুলিবিদ্ধ এরশাদকে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন