সশরীরে পরীক্ষা নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। রোববার (১৩ জুন) সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়। রোববার ৮টি বিভাগের ১১টি সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষাও চলছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পরীক্ষাগুলো হলো- লোকপ্রশাসন বিভাগের একটি সেমিস্টার, ব্যবস্থাপনা বিভাগের একটি, আইন বিভাগের একটি, মার্কেটিং বিভাগের একটি, ফার্মেসি বিভাগের একটি, পরিসংখ্যান বিভাগের দুইটি, আইসিটি বিভাগের দুইটি ও অ্যাকাউন্টটিং বিভাগের দুইটি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের বলেন, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যতটা সম্ভব জনসমাগম কমাতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি অনুষদের সামনে পৃথক সাবান-পানির ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, দেশের করোনা পরিস্থিতিতে গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সঙ্গে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। পরে ৩ জুন একাডেমিক কাউন্সিলের সভা থেকে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।
এমএসএম / জামান
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
এবার এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার
১৬২২২ নয়, এইচএসসির ফল জানা যাবে ১৬১৪০ নম্বরে