ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ২:১৯

সিরাজগঞ্জের তাড়াশে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১। ১৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্যের শুরুতেই তিনি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করেন দেশের পরাধীনতার গ্লাানি মোচনে প্রাণোৎসর্গ করা বীর সন্তানদের। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। সেইসঙ্গে জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এই আলোচনা সভায় । এরপর বক্তারা তার নিজ নিজ বক্তব্যে তুলে ধরেন অভিবাসীদের অবদানের কথা। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন,অর্থনৈতিক উন্নয়ন বা রেমিটেন্স বৃদ্ধিতে এ দেশের অভিবাসীগন অগ্রনী ভূমিকা  পালন করছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তাদের অধিকার আদায়ে সচেষ্ট,হয়রানী শিকার ও নির্যাতন থেকে মুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন। পরে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভাপতি অনুষ্ঠান শেষ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  প্রকৌশলী আবু সায়েদ,সমাজসেবা অফিসার এ,কে,এম মনিরুজ্জামান,পল্লী উন্নয়ন অফিসার  রেজাউল করিম,অতিরিক্ত কৃষি অফিসার আব্দল্লাহ আল মামুন,পল্লী বিদ্যুৎ ডিজিএম আশরাফ উদ্দিন খান,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাংবাদিক রফিকুল ইসলাম ও এম ছানোয়ার হোসেন সাজু।

এমএসএম / এমএসএম

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন